ট্যাবটেল সার বা সিলভামিক্স ট্যাবলেট (Fertilizer Tablet or Silvamix Tablet) বিশ্বজুড়ে কৃষিকে সমৃ্দ্ধ করতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে বিস্ময়কর নানাবিধ অভিনব প্রযুক্তি ও উপকরণ, চেক রিপাবলিক এ উৎপাদিত “সিলভামিক্স” তেমনি এক অভিনব প্রযুক্তি যা ক্লোরাইডমুক্ত উচ্চমাত্রার পুষ্টিগুন সম্পন্ন স্লো রিলিজিং ফার্টিলাইজার বা গাছের ট্যাবলেট সার হিসাবে পরিচিত।
আধনিক উদ্যান থেকে শুরু করে বনায়ন, নার্সারী তথা সকল প্রকার গাছের জন্য এটি খুবই কার্যকরী উপাদান হিসাবে প্রমানিত হয়েছে। স্থানীয় জলবায়ু ও মাটির অবস্থার উপর নির্ভর করে এই ট্যাবলেট ১৮ মাস পর্যন্ত গাছের পুষ্টি সরবরাহ করতে সক্ষম।
গাছের প্রয়োজনীয় তিনটি উপাদান (পটাশিয়াম,নাইট্রোজেন ও ফসফরাস) সমন্বয়ে প্রস্তুতকৃত হওয়ায় বাজার থেকে আলাদাভাবে রাসায়নিক সার কেনার প্রয়োজন পড়ে না।
সিলভামিক্স ট্যাবলেট ব্যবহারের নিয়ম পরিমাণ: সাধারণত, প্রতি বর্গফুট মাটির জন্য একটি ট্যাবলেট ব্যবহার করা যথেষ্ট। তবে, টবের আকার এবং গাছের প্রয়োজন অনুযায়ী পরিমাণ ভিন্ন হতে পারে। স্থাপন পদ্ধতি: ট্যাবলেটটি সরাসরি গাছের গোড়ায় বা খুব কাছাকাছি স্থাপন করা উচিত নয়। গাছের গোড়া থেকে ২ থেকে ৪ ইঞ্চি দূরে এবং মাটির কমপক্ষে ৬ ইঞ্চি গভীরে ট্যাবলেটটি পুঁতে দিতে হবে। টবের উচ্চতা ৩ ফুটের বেশি হলে, ৮ থেকে ১০ ইঞ্চি গভীরে দেওয়া ভালো। কেন গভীরে স্থাপন করবেন? যেহেতু এটি ধীরে ধীরে পুষ্টি সরবরাহ করে, তাই মাটির গভীরে রাখলে গাছের শিকড় সহজে পুষ্টি গ্রহণ করতে পারে এবং সার দীর্ঘ সময় ধরে কার্যকরী থাকে। ট্যাবলেট গুঁড়ো হলে: যদি কোনো কারণে ট্যাবলেটটি ভেঙে বা গুঁড়ো হয়ে যায়, তাহলেও এটি ব্যবহার করা যাবে। এক্ষেত্রে গুঁড়ো সারটি একই পদ্ধতিতে মাটির গভীরে দিয়ে দিন। কখন ব্যবহার করবেন? সকাল বা বিকেলে, যখন রোদ কম থাকে, তখন সার প্রয়োগ করা সবচেয়ে ভালো। কতদিন পর পর ব্যবহার করবেন? এই সার একবার প্রয়োগ করলে গাছ প্রায় ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত পুষ্টি পেতে পারে। তাই ঘন ঘন সার দেওয়ার প্রয়োজন হয় না। কিছু সতর্কতা অতিরিক্ত পানি: টবে অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকুন। বেশি পানি দিলে সার দ্রুত গলে যেতে পারে এবং অতিরিক্ত পানির সাথে নিষ্কাশিত হয়ে অপচয় হতে পারে। সংরক্ষণ: অব্যবহৃত ট্যাবলেটগুলো একটি বায়ুরোধী পাত্র বা পলিথিনে ভালোভাবে মুড়ে সংরক্ষণ করুন। বাতাস ও তাপের সংস্পর্শে এলে ট্যাবলেট গলে যেতে পারে। ছোট গাছ: খুব ছোট টবে বা একদম নতুন চারা গাছের জন্য এই সার ব্যবহার না করাই ভালো। সিলভামিক্স ট্যাবলেট সার গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম সঠিক অনুপাতে সরবরাহ করে, যা গাছের সুস্থ বৃদ্ধি, ফুল ও ফলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
🔥Combo Offer
Ready Soil
Tob and Geo Bag
Gardening Tools
Other Fertilizer
Organic Fertilizer
Plants